আবার ছোট পর্দায় পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার জন্য আবার কাজ করছেন পূর্ণিমা। এস এ হক অলীকের পরিচালনায় নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ নাটক মেঘ বৃষ্টি এবং তারপর নামের এ নাটকটি প্রচারিত হবে এনটিভিতে। আজ থেকে নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। পূর্ণিমার সঙ্গে এ নাটকে অভিনয় করছেন অপূর্ব। জানা গেছে, বিয়ের পর দাম্পত্য জীবন এবং বন্ধুর আগমন—এসব নিয়েই নাটকের কাহিনি গড়ে উঠেছে। নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ভালোবাসা দিবস বলেই এ নাটকটিতে কাজ করছি। সব সময় কাজ করব তা নয়। বিশেষ বিশেষ দিবসে যদি ভালো কাজের সুযোগ পাই তবে কাজ করব। এর আগে পূর্ণিমা ঈদের বিশেষ নাটকে কাজ করেছেন।