আবার জিঙ্গেলশিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা ফজলুর রহমান বাবু বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল গাইলেন। গানটি হলো ‘পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে ছাড়ে না’। এই গানই কেন? বাবু বললেন, ‘এটি একটি আঠার বিজ্ঞাপন। তাই গানটিও সে রকমই।’তিনি জানালেন, প্রথম তিনি জিঙ্গেল করেছিলেন গত নব্বইয়ের দশকের মাঝামাঝি। সেটি ছিল যক্ষ্মার ব্যাপারে জনসচেতনতা তৈরির বিজ্ঞাপন। সত্য সাহার সংগীত পরিচালনায় গানটি ছিল ‘মন মাঝি তোর বৈঠা নে রে’। মাঝে আরও দু-একবার জিঙ্গেল করেছেন। এবার বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন আবু সুফিয়ান। আর সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ ইবনে রাব্বি।