আবার জুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবাং ছবিতে সালমান-সোনাক্ষী জুটিকে খুব মনে ধরেছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার। বলিউডের নতুন এই জুটিকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে সালমান খান ও সোনাক্ষী সিনহার সঙ্গে চুক্তির কাজটাও সেরে ফেলেছেন। ব্লকবাস্টার তামিল ছবি কিক হিন্দিতে পুনর্নির্মাণ করতে যাচ্ছেন এই প্রযোজক। সেই ছবিতে এই জুটিকে তাঁর চাই। দাবাং ও এর সিক্যুয়েলের পর কিক হবে এই জুটির তৃতীয় ছবি। ওয়েবসাইট।