আবার জেলে যেতে পারেন লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক পরীক্ষায় আবারও ধরা খেয়েছেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। পরিণামে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বেভারলি হিলসের আদালত গত সোমবার লোহানের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেন। অবশ্য পরে ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে লোহানকে আগামী শুক্রবার আদালতে হাজির হতে বলা হয়।কিছুদিন আগে ১৩ দিন কারাবাস শেষে মুক্তি পান লোহান। এর পরই তাঁকে পাঠানো হয় মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে। সেখান থেকেও ছাড়া পান। কিন্তু তাঁকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন আদালত। শরীরে অ্যালকোহল বা মাদকের উপস্থিতি আছে কি না, নিয়মিত পরীক্ষা করাতে বলা হয়। সে পরীক্ষায় কয়েক দিন আগে ধরা খেয়ে যান মার্কিন এই অভিনেত্রী। শুক্রবার শুনানি শেষে আদালত ইচ্ছা করলে লিন্ডসে লোহানকে আবারও জেলে পাঠাতে পারেন। যদি তা-ই হয়, তবে ৩০ দিনের আগে জেল থেকে বেরোতে পারছেন না ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।