আবার টেক দ্যাটের সঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে গান করলেন ব্রিটিশ ব্যান্ড টেক দ্যাটের পাঁচ শিল্পী। আগামী নভেম্বরে ব্যান্ডটির নতুন অ্যালবাম বাজারে আসছে। সেই অ্যালবামের জন্যই গায়ক রবি উইলিয়ামস কাজ করলেন ব্যান্ডটির চার সদস্যের সঙ্গে। ১৯৯৫ সালে রবি উইলিয়ামস টেক দ্যাট ছাড়েন। তার পরের বছর দলটি ভেঙে যায়। ২০০৫ সালে ব্যান্ডের চার সদস্য ফের একজোট হলেও রবি উইলিয়ামস এত দিন দলের বাইরেই ছিলেন। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কনসার্টে রবি টেক দ্যাটের সঙ্গে গান করেন। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে কাজ করতে পেরে রবি উইলিয়ামস বেশ উচ্ছ্বসিত। ওয়েবসাইট।