আবার ঢাকায় রাহাত ফতেহ আলী খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুফি গানের শিল্পী রাহাত ফতেহ আলী খান আবার আসছেন বাংলাদেশে। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান গাইবেন তিনি। ‘রাহাত ফতেহ আলী খান নাইট’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড প্রডাকশন লিমিটেড।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া জানান, ২১ সেপ্টেম্বর দুপুরে ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান। ওই দিন সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। শাহজাহান ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের অসংখ্য ভক্ত রয়েছে। তাদের কথা ভেবেই আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বাদ্যযন্ত্রের ২১ জনের একটি দল আসবে ভারত থেকে।