আবার তাঁরা একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী জেমসের সঙ্গে গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের রসায়নটা চমৎকার। এই জুটির প্রায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘বাংলাদেশ’, ‘বাবা’, ‘মা’, ‘ফুল নেবে না অশ্রু নেবে’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘তুমি জানলে না’ জনপ্রিয় এই গানগুলো তারই প্রমাণ বহন করে। এই জুটি আবার একসঙ্গে একটি ছবির গান করলেন। সালাহউদ্দিন লাভলুর ওয়ারিশ ছবির একটি গানে সুর দিলেন প্রিন্স মাহমুদ আর তাতে কণ্ঠ দিলেন জেমস। ফারুক হোসেনের লেখা গানটির কথা হচ্ছে ‘পল বলে শিকার করো ঘোলা জলে, কাটো সে ডাল, বসে আছো যে ডালে’।প্রিন্স মাহমুদের এটি দ্বিতীয়বারের মতো কোনো ছবির গান করা। এর আগে তিনি মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির লিমনের গাওয়া ‘দেয়ালের ওপারে আছে আকাশ’ এবং ন্যান্সির গাওয়া ‘আমি কার আমি কার’ গান দুটির সুর দিয়েছিলেন।ওয়ারিশ ছবির এই গান প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনেই গানটি এসেছে। রক টাইপের এই গানটি ছবির বেশ কিছু দৃশ্যে বিচ্ছিন্নভাবে ব্যবহার করা হবে। ছবির আরও একটি গান করার প্রস্তুতি নিচ্ছি আমি।’জেমসের সঙ্গে প্রিন্সের শেষ গানটি রেকর্ড করা হয়েছিল ২০০৫ সালে। গানটি ছিল ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’। এরপর তারা দুজন আর একসঙ্গে কাজ করেননি।