আবার ধারাবাহিকে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটকে বাঁধন সর্বশেষ অভিনয় করেছিলেন দুই বছর আগে। ধারাবাহিকটি ছিল চৈতা পাগল। এরপর সন্তানের মা হয়েছেন তিনি। তাঁর মেয়ে সায়রার বয়স এখন এক বছর। আবার ধারাবাহিকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাঁধন। আজ শুরু হচ্ছে শুটিং। নাটকের নাম আকাশ মেঘে ঢাকা। পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। বাঁধন বললেন, ‘সায়রা এখনো অনেক ছোট। ওকে আমার কাছাকাছি রাখতে হয়। তাই নাটকে তেমন কাজ করতে পারছি না। মাঝে দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলাম। এবার শুটিংয়ের সময়ও সায়রাকে কাছাকাছি রাখতে পারব—পরিচালকের কাছ থেকে এ আশ্বাস পাওয়ার পরই আমি রাজি হয়েছি।’আকাশ মেঘে ঢাকা ধারাবাহিকটি লিখেছেন অনিন্দিতা দত্ত চৌধুরী।