আবার নাটক গাইড হাউসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক প্রদর্শনের জন্য জুলাই মাসে গাইড হাউস মিলনায়তন আবার উন্মুক্ত করা হচ্ছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর সংযোজন করা হয়েছে শীতাতপব্যবস্থা, আধুনিক আলোক এবং শব্দ-প্রযুক্তি। বাড়ানো হয়েছে আসনসংখ্যা। এখন ৩০০ দর্শক একসঙ্গে বসে নাটক উপভোগ করতে পারবেন। উন্নয়ন করা হয়েছে অভ্যন্তরীণ অবকাঠামো। গাইড হাউস অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার ফুলরানী সরকার বলেন, ‘আমরা বরাবরই নাটকের পৃষ্ঠপোষকতা করার জন্য চেষ্টা করেছি। এই সংস্কারকাজ তারই প্রতিফলন।’খবরটিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সরকারি সহযোগিতায় গত ১১ জুন গাইড হাউস মিলনায়তনের সংস্কারকাজ শুরু হয়।