আবার নাটকে শাহীন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি বসন্তে এসো টেলিছবির দৃশ্যে শাহীন খান ও বন্যা মির্জা
তুমি বসন্তে এসো টেলিছবির দৃশ্যে শাহীন খান ও বন্যা মির্জা

১৩ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন শাহীন খান। দেশে ফিরেছেন ২০০৯ সালে। কিন্তু টিভি নাটকে আর তাঁকে নিয়মিত হতে দেখা যায়নি। শাহীন খান বলেন, ‘চাকরির ব্যস্ততার কারণেই তা সম্ভব হয়নি। মঞ্চের সঙ্গেও যুক্ত হতে পারিনি। তবে দেশে ফেরার পর বিটিভিতে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটকে অভিনয় করেছি।’
অনেক দিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন শাহীন খান। টেলিছবিটির নাম তুমি বসন্তে এসো। ইরাজ আহমেদের লেখা থেকে পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
গত রোববার টেলিছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন শাহীন খান। বললেন, এখন থেকে এক ঘণ্টার নাটক আর টেলিছবিতে কাজ করবেন তিনি। সময়ের কারণে ধারাবাহিক নাটকে অভিনয় করা সম্ভব হবে না।
তুমি বসন্তে এসো টেলিছবিতে অভিনয় করেছেন অপূর্ব, রিচি, শাহীন খান, বন্যা মির্জা প্রমুখ। পয়লা ফাল্গুনে টেলিছবিটি প্রচারিত হবে এটিএন বাংলায়।