আবার নাট্যোৎসব ও নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটিআই বাংলাদেশ কেন্দ্রের আন্তর্জাতিক নাট্যোৎসবের পর এবার আয়োজন করা হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা’। এই উৎসবের স্লোগান ‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’। উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।জানা গেছে, দুই সপ্তাহের এই নাট্যোৎসব উদ্বোধন হবে ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক রক্তকরবী।‘জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা’র সচিব আক্তারুজ্জামান জানান, উৎসবে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, সিলেট থেকে মোট ২৮টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে। ভারতের বহরমপুরের নাট্যচেতনা এবং উড়িষ্যার যুগাগ্নি নাট্যদলের দুটি নাটকের প্রদর্শনী হবে। প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে উৎসবের নাটকগুলো।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘তাড়াহুড়ো করে এই উৎসবের আয়োজন করতে হচ্ছে। কারণ, জুন মাসের মধ্যেই উৎসব শেষ করতে হবে। পরপর কয়েকটি নাট্যোৎসব হচ্ছে। মঞ্চ নাটকের ব্যাপারে দর্শকদের আগ্রহ বাড়ছে। আমরাও দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি।’নাট্যোৎসব চলবে ১৭ জুন পর্যন্ত।