আবার নেতিবাচক চরিত্রে বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ছবি আজনবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন বিপাশা বসু। এরপর জিসম ছবিতে আলোড়ন তুলেছিলেন। অনেক বছর পর আবার নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বিপাশা। নাম রাজ থ্রি। তবে এটা নাকি মোটেও উপভোগ করছেন না তিনি; বলেছেন, ‘এমন চরিত্রে অভিনয় করা খুবই কঠিন। আমি যা নই, ঠিক তা-ই করতে হয়েছে। তখন মনে হয়েছে, কখন ছবিটি শেষ হবে আর আমি ছুটিতে বেড়াতে যেতে পারব।’রাজ ছবিতে তিনি শিকার হয়েছিলেন ভৌতিক কাজকর্মের। আর রাজ থ্রিতে তিনি নিজেই খুব ভয়ংকর। বিপাশা নাকি এমন চরিত্রই চেয়েছিলেন। তিনি বললেন, ‘১০ বছর অভিনয়ের পর একটা সময়ে আমি অন্য রকম কিছু করতে চাইতাম, যা কেউ দেখেনি। রাজ থ্রির শ্যানায়া এমনই এক চরিত্র।’ রাজ থ্রির পর আরেকটি আধিভৌতিক ছবিতে অভিনয় করছেন বিপাশা, নাম আত্মা। জি নিউজ ব্যুরো।