আবার ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

সম্প্রতি আবারও কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি। তাই গান থেকে অনেক দিন দূরে ছিলেন তিনি। টিভির কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি তাঁকে। আজ আবার তিনি টিভির অনুষ্ঠানে গান করবেন। অনুষ্ঠানের নাম ‘গহিনের গান’। প্রচারিত হবে এসএ টিভিতে, রাত ১১টায়।
ন্যান্সি বলেন, ‘আমার জনপ্রিয় হওয়া গানগুলোই আজ শোনাব। অনেকেই বলেন আমি বিরহের গানই বেশি করি। কিন্তু আজকের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে দেখি বিরহের গানের পাশাপাশি আমার অনেকগুলো ভালোবাসার গানও রয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আজকের অনুষ্ঠানে শুধুই ভালোবাসার গান করব।’
ন্যান্সি এখন নেত্রকোনায় থাকেন। গত বৃহস্পতিবার তিনি জানান, এরই মধ্যে তিনি আরও একবার ঢাকায় এসেছিলেন। তখন একটি মিশ্র অ্যালবাম আর আড়াল চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন।