আবার ন্যান্সির অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন ন্যান্সি। এটি হবে তাঁর তৃতীয় একক গানের অ্যালবাম। ন্যান্সি বললেন, ‘এবার আমার অ্যালবামটি প্রকাশিত হবে জি-সিরিজ থেকে। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা চূড়ান্ত হয়েছে।’ ন্যান্সির সর্বশেষ অ্যালবাম রঙ-এর সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। তবে এবার তিনি একাধিক গীতিকার ও সুরকারের গান করার পরিকল্পনা করেছেন। জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা ন্যান্সিকে এবার নতুনভাবে উপস্থাপন করতে চাই।’রোজার ঈদে দুটি অ্যালবামে গান গেয়েছেন ন্যান্সি। একটি হাবিবের সুর ও সংগীতে চলচ্চিত্রের অ্যালবাম তুমি সন্ধ্যার মেঘমালা এবং অন্যটি প্রিন্স মাহমুদের কথা ও সুরে অপরাজিতা।