আবার পরিচালনায় অজয় দেবগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজেও মুনশিয়ানা দেখিয়েছেন অজয় দেবগন। বছর দুই আগে ইউ মি অউর হাম পরিচালনা করেছিলেন তিনি। এবার ফের পরিচালনায় হাত দিতে যাচ্ছেন। ছবির নাম ঠিক হয়নি এখনো। কিন্তু আন্তর্জাতিক মানের অ্যাকশনধর্মী একটি ছবি তিনি বানাতে যাচ্ছেন। এরই মধ্যে অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে কথা পাকাপাকি করে ফেলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মূল চরিত্রে থাকছেন সঞ্জয়। শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য নিজের শরীর ঠিক রাখতে সঞ্জয় নাকি এক বছর ধরে অ্যালকোহল ছুঁয়েও দেখেননি। ওয়েবসাইট।