আবার ফেরদৌস ও পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস ও পপি সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য তাঁরা দুজনই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর তাঁরা আবার একই ছবিতে অভিনয় করছেন। ছবির নাম চার অক্ষরে ভালোবাসা। পরিচালক জাকির হোসেন খান। জানা গেছে, গত সোমবার থেকে কক্সবাজারে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেদিন থেকেই কাজ করছেন পপি। ফেরদৌস শুটিংয়ে যোগ দিচ্ছেন আজ বুধবার। ফেরদৌস বলেন, ‘আমি আর পপি বছর চারেক পর একসঙ্গে কাজ করতে যাচ্ছি। আমাদের সর্বশেষ ছবিটি ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি পুরস্কার জিতেছিল। আশা করছি, এবারের ছবিটিও ভালো হবে।’পপি বলেন, ‘আমি আর ফেরদৌস এমনিতেই খুব কম কাজ করেছি। তবে যে কয়টা করেছি, সব কটিই কিন্তু ভালো হয়েছে।’ফেরদৌস জানান, গঙ্গাযাত্রায় কাজ করার সময় তাঁরা আরও একটি ছবিতে অভিনয় করেছিলেন, দুই বেয়াইয়ের কীর্তি। ছবিটি পরিচালনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন।ফেরদৌস বলেন, কিছু ঝামেলার কারণে এখন পর্যন্ত দুই বেয়াইয়ের কীর্তি ছবিটি মুক্তি পায়নি।