আবার ফেরদৌস-বিন্দু
জাগো ছবি দিয়েই আলোচনায় উঠে এসেছিলেন ফেরদৌস ও বিন্দু। এরপর তাঁদের দেখা গিয়েছিল একটি বিজ্ঞাপনচিত্রে। আবারও তাঁরা একসঙ্গে কাজ করছেন ৬৯ পাতলা খান লেন নামের একটি চলচ্চিত্রে। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন রাফায়েল। ফেরদৌস বলেন, ‘ছবিটির গল্প পুরান ঢাকার এক লোককে নিয়ে। এখানকার মানুষের জীবনধারা এবং এর সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন দিক নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। আর ছবিতে আমি ও বিন্দু স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। অন্যরকম গল্প। ভালো লাগছে কাজটা করে।’বিন্দু বলেন, হঠাৎ করেই কাজটা করার প্রস্তাব পেলাম। গল্পটা খুবই ভালো। এ জন্যই পরিচালকের চাহিদামাফিক শিডিউল বের করছি এবং কাজটা করার উৎসাহ বোধ করছি। আর জাগো ছবিতে আমি ও ফেরদৌস ভাই কাজ করেছি, ফলে আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। সুন্দরভাবে ছবিটির কাজ শেষ করতে পারব বলেই আশা করছি।’