আবার বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিরেই নতুন গোয়েন্দা অভিযানে নামছেন জেমস বন্ড। মানে জনপ্রিয় এই সিরিজের ২৩তম ছবির কাজ শুরু হলো বলে। গতবারের মতো এবারও এতে মূল চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেগ। এরই মধ্যে চিত্রনাট্যও চূড়ান্ত হয়েছে। আর তা পড়ে ক্রেগের মন্তব্য, ‘চিত্রনাট্য পড়ে আমি বেশ রোমাঞ্চিত। আমার মনে হয়েছে ক্যাসিনো রয়্যাল-এর চেয়ে এই ছবির গল্প আরও শক্তিশালী। জেমস বন্ডের ধ্রুপদি একটা রূপ এই ছবিতে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।’ উল্লেখ্য, এর আগে, ২০০৬ সালে ক্রেগ প্রথম বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাসিনো রয়্যাল ছবিটিতে। এরপর ০০৭ সিরিজের ২২তম ছবি কোয়ান্টাম অব সোলেস-এ তাঁকে দেখা গিয়েছিল । আসছে জেমস বন্ড সিরিজের নতুন ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ওয়েবসাইট।