আবার বাবা হচ্ছেন ফেরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাত্র কদিন আগেই চিকিৎসকের কাছে নিশ্চিত হয়েছি যে আমি আবার বাবা হচ্ছি। খবরটা শোনার পর ভীষণ খুশি হয়েছি। স্ত্রীকে একটা ছোটখাটো উপহারও দিয়ে ফেলেছি এরই মধ্যে।’ এভাবেই বাবা হওয়ার সুসংবাদটি জানাচ্ছিলেন ফেরদৌস। আরও বললেন, তাঁর স্ত্রী তানিয়া দীর্ঘ ছুটিও নিয়েছেন। এ কারণে তিনিও কলকাতায় ছবির শুটিং পিছিয়ে দিয়ে দেশে আছেন। থাকবেন আরও কটা দিন।ফেরদৌস এর আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন। তাঁর মেয়ে নুজহাত এখন স্কুলে যায় বলেও জানালেন ফেরদৌস।