আবার বাবা হলেন শাফিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় সন্তানের বাবা হলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ। গতকাল সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শাফিনের স্ত্রী নাহিন আহমেদ পুত্রসন্তানের জন্ম দেন। শাফিন আহমেদ এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আয়োজিত কনসার্টে অংশ নিচ্ছে মাইলস। শাফিনের মা প্রখ্যাত সংগীতশিল্পী ফিরোজা বেগম বলেন, ‘আরেকজন নতুন বন্ধু পেয়ে আমি খুব খুশি। সবার কাছে আমার এই নতুন বন্ধুর জন্য দোয়া চাইছি।’ শাফিন আহমেদের অন্য দুই সন্তান রাকিন (ছেলে) ও রাফিন (মেয়ে)।