আবার বিজ্ঞাপনচিত্র নির্মাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল অভিনয় দিয়ে। তারপর নাটক পরিচালনা। এবার জাহিদ হাসান নির্মাণ করবেন বিজ্ঞাপনচিত্র। জানালেন, শাড়ির বিজ্ঞাপনচিত্রের নির্দেশনা দিচ্ছেন তিনি। জাহিদের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মীম ও ইমন।জাহিদ জানান, ১৬ মার্চ ৭০ জনের একটি দল নিয়ে কক্সবাজার যাচ্ছেন তিনি। বললেন, ‘মীম ও ইমনের সঙ্গে এতে ৪০ জন নৃত্যশিল্পী অংশ নেবেন। বিজ্ঞাপনচিত্রটির নাচের অংশের ব্যাপারে পরামর্শ দেবেন মাসুম বাবুল।’হঠাত্ করেই বিজ্ঞাপনচিত্রে কাজ করার ব্যাপারে জাহিদ বলেন, ‘অনেক আগে একবার একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছিলাম। এবার দ্বিতীয়টি। আশা করছি, বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজটা নিয়মিতই করব।’