আবার বিজ্ঞাপনচিত্রে মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলা হোসেন—২০০০ সালে ‘লাক্স-আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় হয়েছিলেন চ্যাম্পিয়ন। এরপর কাজ করেন বিজ্ঞাপনচিত্র আর নাটকে। বছর তিনেক পর চলে যান যুক্তরাষ্ট্রে। থাকছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। দীর্ঘদিন পর ঢাকায় এসেছেন তিনি। গতকাল বুধবার সকালে কথা হলো তাঁর সঙ্গে। তিনি জানান, আজ বৃহস্পতিবার থেকে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন। কোরবানির ঈদের জন্য দুটি নাটকে কাজ করার ব্যাপারেও আলোচনা হয়েছে। নাটক দুটির পরিচালক কৌশিক শংকর দাশ ও মাহফুজ আহমেদ। ৪ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে ফিরে যাবেন। এর আগে নাটক দুটির কাজ শেষ করবেন।মিলা আরও জানান, নিউইয়র্কে তিনি এখন আজকাল নামের একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন।