আবার বিতর্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস দুয়েক আগে নিজ দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে ‘বিদ্রোহ’ করে বিতর্কিত হয়েছিলেন কবির সুমন। এবার বিতর্কে জড়ালেন লালগড় নিয়ে গানের সিডি প্রকাশ করে। মাওবাদী প্রভাবিত লালগড়ের নেতা ছত্রধর মাহাতোর আন্দোলনের সমর্থনে সাতটি গান নিয়ে তিনি বের করেছেন অডিও অ্যালবাম ছত্রধরের গান। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, গানের মধ্য দিয়ে সুমন ছত্রধরের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। আর ছত্রধরদের এই আন্দোলনের পেছনে রয়েছে মাওবাদীরা।সুমন এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ। তৃণমূল কংগ্রেস এবং তাদের জোটের প্রধান শরিক কংগ্রেসও ছত্রধরের আন্দোলনকে সমর্থন করছে না।এদিকে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার দল ছত্রধরদের মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই তার প্রতি আমরা কোনো সমর্থন করছি না। সুমন তৃণমূল কংগ্রেসের অতিথি শিল্পী। তাঁর গানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।’