আবার বিতর্কে সঞ্জয় দত্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী মান্যতার অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। প্যারোলে থাকার সময় মুম্বাইয়ের বান্দ্রায় সঞ্জয় তাঁর বাসভবনে বন্ধুদের সম্মানে এক পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ানসহ আরও অনেকে।
অভিযোগ উঠেছে, সেই পার্টিতে সঞ্জয় মদ্যপান করে নেচেছিলেন, হাতে গিটার ছাড়াই কাল্পনিক গিটার বাজানোর চেষ্টা করেন। মদ্যপ অবস্থায় নাচ-গানের ওই ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে বিভিন্ন সামাজিক সাইটে। তা নিয়ে বিপাকে পড়েছেন সঞ্জয়।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ ঘটনায় বেআইনি অস্ত্র রাখার দায়ে সঞ্জয় দত্তের পাঁচ বছরের কারাদণ্ড হয়। তিনি মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে এই কারাদণ্ড ভোগ করছেন। এখান থেকে সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।