আবার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন আদনান সামি। কনে রয়া ফারাবি জার্মানির মিউনিখে বসবাসরত একজন প্রকৌশলী। আদনান জানিয়েছেন, ৩১ জানুয়ারি মিউনিখেই হবে বিয়ের অনুষ্ঠান।অনুষ্ঠানে যোগ দিতে আদনান সামি ও হবু স্ত্রী রয়ার পরিবারের সদস্যরা শিগগির উড়াল দিচ্ছেন মিউনিখের পথে। মুম্বাইভিত্তিক পাকিস্তানি গায়ক আদনানের মতে, রয়া ছিলেন তাঁর দুঃসময়ের বন্ধু।এদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ সম্পর্কে আদনানের মন্তব্য, সাবাহর সঙ্গে কোনোকালেই সত্যিকার বৈবাহিক সম্পর্ক ছিল না তাঁর।