আবার বিয়ে ব্রিটনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটনি স্পিয়ার্স ও মেন ডেভিড লুকাডোর
ব্রিটনি স্পিয়ার্স ও মেন ডেভিড লুকাডোর

বিয়ে মানেই যেন হাওয়াইয়ে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা। হাওয়াই দ্বীপে বিয়ে করাটাই তাই সবচেয়ে ভালো। এ কারণেই কিনা তারকারাও বিয়ের বেলায় এই দ্বীপটাকেই বেছে নেন। ব্রিটনি স্পিয়ার্সও মেন ডেভিড লুকাডোর সঙ্গে হাওয়াইয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন। সম্প্রতি এই জুটি দ্বীপটিতে ছুটি কাটাতে গেছেন। তবে তাঁদের কাছের একটি সূত্র জানিয়েছে, এই ভ্রমণটি আসলে জুনের আসন্ন বিয়েরই পূর্বপ্রস্তুতি।
এটি সংগীত তারকা ব্রিটনির তৃতীয় বিয়ে। ২০০৪ সালের জানুয়ারিতে শৈশবের বন্ধু জেসন আলেক্সান্ডারকে বিয়ে করেছিলেন। যে বিয়ে মাত্র ৫৫ দিন টিকেছিল। ওই বছর সেপ্টেম্বরে কেভিন ফেডারলাইনকে বিয়ে করেন ব্রিটনি। দুই বছর পরই ছাড়াছাড়ি হয়ে যায়। তৃতীয় বিয়েতে ব্রিটনি সুখী হবেন—এই প্রার্থনা তাঁর ভক্তদের। আইএএনএস।