আবার ব্রুস উইলিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনস্তাত্ত্বিক রোমাঞ্চ ছবি আনব্রেকাবল-এ অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন হলিউডের তারকা ব্রুস উইলিস। ২০০০ সালে মুক্তি পেয়েছিল এটি। এবার তৈরি হচ্ছে ছবিটির দ্বিতীয় পর্ব। ছবির পরিচালকও সেই নাইট শিয়ামালান। এ ব্যাপারে উইলিস বলেন, ‘ছবির দ্বিতীয় পর্বে অভিনয়ের ব্যাপারে সম্প্রতি পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে।’ তিনি জানান, ছবিটির কাহিনি তিনটি পর্বে আবর্তিত। এরপর আরও একটি পর্ব রয়েছে। ওয়েবসাইট।