আবার বড় পর্দায় এমিনেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে প্রথম বড় পর্দায় অভিষেক হয়েছিল সংগীত-তারকা এমিনেমের। এইট মাইল ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন আরেকটি থ্রিলার ছবিতে। ছবির নাম র্যান্ডম অ্যাক্টস অব ভায়োলেন্স। এই ছবিতে এমিনেমকে দেখা যাবে কারাগার থেকে ছাড়া পাওয়া একজন অপরাধী চক্রের সদস্যের ভূমিকায়। এই মানুষটি কারাগার থেকে ছাড়া পাওয়ার পর সুপথে আসতে চান। কিন্তু সেটা কিছুতেই হতে দিতে চায় না তাঁর এককালের সহযোগী দুষ্কৃতকারীরা। ওয়েবসাইট।