আবার মঞ্চে ঢাকা থিয়েটার মঞ্চের ‘বীরসামুন্ডা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরসামুন্ডা নাটক নিয়ে আবারও মঞ্চে আসছে ঢাকা থিয়েটার মঞ্চ। ৭ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এটি দলের ১৭তম প্রযোজনা। বীরসামুন্ডা নাটকে ১৯০০ সালে ভারতের ছোট নাগপুরের মুন্ডা, হো, সাঁওতালসহ আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের ওপর ইংরেজ সরকার ও স্থানীয় জমিদারদের শোষণ-নির্যাতন এবং এর বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। ঢাকা থিয়েটার মঞ্চের তরুণ নাট্যকর্মীদের টানা তিন মাস মহড়ার মধ্য দিয়ে নাটকটি মঞ্চে আনা হচ্ছে। গত ১৬ মে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়।এবার নাটকটির নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা। তিনি এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্র্রিঅর্জন করেন। নাটকটি লিখেছেন অলোক দেব।ঢাকা থিয়েটার মঞ্চের সভাপতি গাজী নুরুল হুদা বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মুন্ডা সম্প্রদায়ের সংগ্রামের অনেক মিল রয়েছে। নাটকটির মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি পাবে।’