আবার মঞ্চে রেডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল প্রথম। হ্যারি পটার ছবির সেই ছোট্ট ছেলেটি থেকে বেরিয়ে এসে জটিল মানসিক সমস্যাগ্রস্ত এক কিশোরের চরিত্রে ডানিয়েল রেডক্লিফের অভিনয় সাড়া ফেলেছিল তখন। বছর দুয়েকের বিরতির পর রেডক্লিফ আবার আসছেন মঞ্চে। আগামী বছর হাউ টু সাকসিড ইন বিজনেস উইদাউট রিয়েলি ট্রায়িং নামের সংগীতনির্ভর নাটকে দেখা যাবে ২০ বছর বয়সী এই অভিনেতাকে।১৯৬১ সালে প্রথমবার মঞ্চস্থ হয়েছিল হাউ টু সাকসিড ইন বিজনেস উইদাউট রিয়েলি ট্রায়িং। পরের বছর সেটি পুলিত্জার পুরস্কার জেতে। এই মুহূর্তে ডানিয়েল রেডক্লিফ হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ ছবির দ্বিতীয় পর্বের চিত্রধারণ-কাজে ব্যস্ত আছেন। ওয়েবসাইট।