আবার মনি রত্নম ও ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ একমাত্র মেয়ে আরাধ্যর জন্য টানা দুই বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি৷ জানা গেছে, ইরুভার, গুরু ও রাবণ-এর মতো হিট ছবি করার পর এবার পরিচালক মনি রত্মমের সঙ্গে আবারও কাজ করবেন ঐশ্বরিয়া৷
পরিচালকের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মনি রত্নমের এবারের ছবিতে নায়িকাই মুখ্য ভূমিকা পালন করবে৷ রাবণ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেক বচ্চন অভিনয় করলেও নতুনটিতে সেই সম্ভাবনা নেই৷ তবে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে ঐশ্বরিয়া এখনো কোনো মন্তব্য করেননি৷
সূত্রটি আরও জানিয়েছে, ভারতের বাইরে জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হবে৷ মিড-ডে৷