আবার মা-বাবা টুইঙ্কল ও অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মা-বাবা হলেন টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমার। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৃথিবীর মুখ দেখল তাঁদের মেয়ে। এই তারকা দম্পতির প্রথম সন্তানের বয়স এখন ১০ বছর, নাম আরাভ। টুইঙ্কলের মা বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া সংবাদমাধ্যমের কাছে বললেন, ‘আজ (মঙ্গলবার) সকালে মেয়ের মা হয়েছে টুইঙ্কল।’ মা-মেয়ে দুজনই ভালো আছে বলেও জানান তিনি। অক্ষয় তাঁদের পাশেই আছেন। এদিকে অক্ষয় কুমারের ওহ্ মাই গড ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার। আইএএনএস।