আবার মা হচ্ছেন জোলি!
আবার মা হতে চলেছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে এখনই তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জনসমক্ষে আনতে চান না। যত দিন সম্ভব বিষয়টি গোপন রাখার চেষ্টা করে যাচ্ছেন ‘ট্রু ওমেন’খ্যাত ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী।ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ঘরে নতুন অতিথি আসছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে এইস শোবিজ। তবে জোলি এখনই খবরটি চাউর হতে দিতে চান না। তিনি এই মুহূর্তে ছয় সন্তানের ওপরই তাঁর পুরো মনোযোগ কেন্দ্রীভূত রেখেছেন, আর নতুন অতিথির আগমনকে ঘিরে তাদের প্রস্তুত করার চেষ্টা নিচ্ছেন। সূত্রটি আরও জানিয়েছে, ইদানীং মর্নিং সিকনেসেও ভুগছেন অ্যাঞ্জেলিনা জোলি। মর্নিং সিকনেস বা প্রাতঃকালীন অসুস্থতা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ।পিট-জোলির প্রথম সন্তান শিলোহের বয়স এখন ছয় বছর। ২০০৮ সালে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন জোলি। এ ছাড়া, পিট-জোলির ঘরে আছে তিন পালক সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। তাদের বয়স যথাক্রমে ১১, ৯ ও ৮ বছর।