আবার মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার আসছে মান্নার ছবি। প্রয়াত এই নায়কের নতুন ছবির নাম নষ্ট জীবন। পরিচালনা করেছেন রকিবুল আলম। পরিচালক জানান, মান্নার মৃত্যুর সময়ই ছবিটি ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়। এরপর নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে।তিনি আরও জানান, মান্না অভিনীত এ ছবিটি আগামী শুক্রবার ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন নদী।পরিচালক জানান, মান্না অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে জেনে প্রেক্ষাগৃহের প্রদর্শকেরাও নাকি বেশ আগ্রহ দেখাচ্ছেন।