আবার মায়ের ভূমিকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আগে হেই বেবি ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। যদিও সত্যিকারের মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন পা ছবিতে, যে ছবি কাঁদিয়ে ছেড়েছিল দর্শকদের। সর্বশেষ কাহানিতে প্রথমে সন্তানসম্ভবা নারী হিসেবেই তাঁকে আবিষ্কার করেছেন দর্শক। বিদ্যা বালান আবার মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন। শাদি কি সাইড ইফেক্ট ছবিতে হাঁটি হাঁটি পা পা করতে থাকা এক শিশুর মায়ের ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে।
ছবিতে বিদ্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। একের পর এক ছবি দিয়ে দর্শক-সমালোচকদের মন জয় করা বিদ্যার সর্বশেষ ছবি ঘনচক্কর খুব একটা সমাদৃত হয়নি। তবে শাদি কি সাইড ইফেক্ট দিয়ে বিদ্যা আবার আলোচনায় ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বলিউড হাঙ্গামা।