আবার মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের সেলিব্রিটি টক শো আমার আমির উপস্থাপক ছিলেন মুনমুন। মধ্যে পাঁচ-ছয় মাস অনুষ্ঠানটি থেকে দূরে ছিলেন তিনি। এবার নতুনভাবে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আর উপস্থাপক হিসেবে ফিরে এসেছেন মুনমুন।মুনমুন বলেন, ‘আমার আমি অনুষ্ঠানে অপি করিমের উপস্থাপনা আমার খুব ভালো লাগত। এরপর আমি সুযোগ পাই। তখন ভালো কিছু করার চেষ্টা করেছি। এবারও সেই চেষ্টা থাকবে।’এর আগে আমার আমি উপস্থাপনা করেছেন নওশীন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন শামীম শাহেদ।