আবার মৌসুমী রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘের আড়ালে টেলিছবির শুটিংয়ের ফাঁকে মৌসুমী, রিয়াজ ও বাঁধন
মেঘের আড়ালে টেলিছবির শুটিংয়ের ফাঁকে মৌসুমী, রিয়াজ ও বাঁধন

মৌসুমী ও রিয়াজ একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহমান গুলজারের কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রে। তা-ও বছর পাঁচেক আগে মুক্তি পেয়েছিল সেটি। এবার এই জুটি আবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। তবে নতুন কোনো চলচ্চিত্রে নয়, মৌসুমী ও রিয়াজকে দেখা যাবে একটি টেলিছবিতে। নাম মেঘের আড়ালে। এটি পরিচালনা করেছেন জেড এইচ মিন্টু।
১৮ জানুয়ারি থেকে উত্তরায় শুরু হয়েছে টেলিছবিটির শুটিং। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
টেলিছবিটি নিয়ে মৌসুমী বললেন, ‘পরিচালক জেড এইচ মিন্টুর অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে আর রিয়াজকে নিয়ে একটি কাজ করার। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছিল। তাই কাজটি করা। আমার মনে হয়, গল্প অনুযায়ী কাজটি হলে সবার ভালো লাগবে।’
রিয়াজ বললেন, ‘এমনিতে আমি এখন কম কাজ করি। গল্প ভালো না লাগলে কাজ করি না। তবে মেঘের আড়ালে-এর গল্পটি আমার ভালো লেগেছে। এ কারণেই অভিনয় করা। আর মৌসুমীর সঙ্গেও অনেক দিন কাজ করা হয় না।’
টেলিছবিটিতে মৌসুমী অভিনয় করেছেন রোগীর চরিত্রে। আর রিয়াজ ডাক্তার। বাকিটুকু দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।
পরিচালক জানিয়েছেন, শুটিং শেষে শিগগিরই একটি চ্যানেলে প্রচারিত হবে টেলিছবিটি।