আবার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রার প্রদর্শনী আবার শুরু হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব এলাকায় যাত্রার প্রদর্শনী স্থগিত করা হয়েছিল, সেসব এলাকায় এখন চিত্রটা পাল্টে গেছে।
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা আবু জাফর সূর্য্য বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব এলাকায় যাত্রাপালার প্রদর্শনীর অনুমতি পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন নেই বললেই চলে।’
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মহানগর কমিটির সভাপতি সোহেল হায়দার খান বলেন, ‘গাজীপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এবং বরিশালের বিভিন্ন এলাকায় এখন যাত্রার প্যান্ডেল চালু হয়েছে। আশা করছি, অচিরেই ঢাকাসহ সারা দেশে নিয়মিত যাত্রাপালা মঞ্চস্থ হবে।’
মানিকগঞ্জের মহাদেবপুরে অগ্রগামী যাত্রাদলের ব্যবস্থাপক আসগর আলী বলেন, ‘স্বাধীনতার মাসে আমরা দেশাত্মবোধক আর মুক্তিযুদ্ধের যাত্রাপালা বেশি করেছি। এসব পালার ব্যাপারে দর্শকের যথেষ্ট আগ্রহ রয়েছে।’