আবার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ আসবে, আর যাত্রা হবে না, তা কি হয়? বৈশাখী মেলায় যাত্রার আসর অনিবার্য। অথচ যাত্রার নিয়ম চলছে উল্টো পথে। ৩০ চৈত্র যাত্রার মৌসুম শেষ হয়। এরপর যে যাত্রা দেখা যায়, তা মূলত মৌসুম ছাড়া যাত্রা। আর এই যাত্রার যে কদর বেশি, তা বৈশাখী যাত্রানুষ্ঠানে গেলেই বোঝা যায়। এবার খুলনার পাতিবুনিয়া পাঠশালা মাঠে বৈশাখী মেলায় ছিল যাত্রার আয়োজন। প্রথম রাতে সংসার কারাগার পালা পরিবেশন করে পাইকগাছার দীপা যাত্রা সংস্থা। এই অপেশাদার দলের উদ্যোক্তা মনা দাস। দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন যাত্রাপালা। দর্শকদের মন্তব্য, শিল্পীদের নান্দনিক অভিনয় শুধু নয়, গল্পে মানবিক দিকগুলো থাকায় প্রযোজনাটি অনবদ্য হয়েছে। দর্শক আরও মুগ্ধ হয়েছে বান্দা কিশোর যাত্রাদলের নাচমহল পালা দেখে। দুটি দলের পালায় নৃত্য-গীতের ব্যবহার ছিল মার্জিত।