আবার রানি এলিজাবেথের চরিত্রে হেলেন মিরেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি এলিজাবেথের চরিত্রে আবার অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন। তবে এবার চলচ্চিত্রে নয়, পিটার মরগ্যানের ‘দ্য অডিয়েন্স’ নামের মঞ্চনাটকে রানির চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান এ অভিনেত্রীকে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য কুইন’ ছবিতে ব্রিটেনের রানির চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন হেলেন মিরেন। ওই ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে জিতে নিয়েছিলেন অস্কারসহ গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টর’স গিল্ড পুরস্কার। ‘দ্য কুইন’ ছবির চিত্রনাট্যকার পিটার মরগ্যান ‘দ্য অডিয়েন্স’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন। এটি পরিচালনা করবেন ‘বিলি ইলিয়ট’খ্যাত ব্রিটিশ চিত্রনির্মাতা ও মঞ্চনির্দেশক স্টিফেন ডালড্রাই। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডনে ‘দ্য অডিয়েন্স’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। জুন মাস পর্যন্ত এর প্রদর্শনী চলবে।