আবার রান্নার অনুষ্ঠান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ বিকেলে প্রচারিত হবে অন্দরসজ্জা নিয়ে অনুষ্ঠান ‘চার দেয়ালের কাব্য’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শারমিন লাকি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। ‘সিদ্দিকা কবিরস রেসিপি’তে রান্না শিখিয়েছেন। আর ‘চার দেয়ালের কাব্য’তে অন্দরসজ্জার ওপর পরামর্শ দিচ্ছেন। দুটি কাজই গুরুত্বপূর্ণ।এনটিভিতে প্রচারিত ‘সিদ্দিকা কবিরস রেসিপি’ আমাকে অনেক দর্শকের কাছে নিয়ে গেছে। রান্নার ব্যাপারে তো সবারই দুর্বলতা আছে। আর সবাই তাঁর বাসাটি সুন্দর করে সাজাতে চান। কিন্তু তা কতটা কম খরচে ও ঝামেলামুক্তভাবে নিজের মনের মতো করে করা সম্ভব—এই পরামর্শ দিচ্ছি ‘চার দেয়ালের কাব্য’তে। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন স্থপতিকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বিভিন্ন বাসা ও বাণিজ্যিক অফিসের অন্দরসজ্জা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।আপনার নিজের বাসার অন্দরসজ্জার দিকটিতে কতটা নজর দিয়েছেন?খুবই। কিছুদিন আগে আমার বাসার অন্দরসজ্জা এই অনুষ্ঠানে দেখানো হয়েছে। আর তা দেখে অনেকেই প্রশংসা করেছেন। আশা করছি, দর্শকের মনে আমার কথার ওপর আস্থা তৈরি হয়েছে। টিভিতে যা বলি, নিজের জন্যও তা করছি। রান্না নিয়ে আর কোনো অনুষ্ঠানের কথা ভেবেছেন?‘সিদ্দিকা কবিরস রেসিপি’ অনুষ্ঠানের মূল ভাবনা ছিল সারা যাকেরের। সম্প্রতি তাঁর সঙ্গে আরেকটি অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী বছর আবার আমি রান্নার অনুষ্ঠান করব। এখন আর কী করছেন?কিছুদিন আগে ‘বেঙ্গল মিট’ নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছি। এই প্রতিষ্ঠানের হয়ে কিছু কাজ করছি, স্বাস্থ্যসম্মত মাংস কেনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছি; সবাইকে সচেতন করার চেষ্টা করছি।