আবার রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছবি শেষ কবে মুক্তি পেয়েছিল, ভুলেই গিয়েছি। তা বছর তিন-চারেক তো হবেই।’ বললেন রিয়াজ। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রিয়াজের ছবি শিরি-ফরহাদ। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন শাবনূর। ছবিটি পরিচালনা করেছেন গাজী মাহবুব। রিয়াজ জানান, অভিনয় থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। একটি আবাসন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি। চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘চলচ্চিত্রের প্রতি আমার অনেক অভিমান আছে। কিন্তু তা চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কখনো বুঝতে চাননি।’রিয়াজ আরও বললেন, ‘আমার আজকের যে পরিচিতি, তার পেছনে চলচ্চিত্রের অবদান সবচেয়ে বেশি। চলচ্চিত্র আমাকে যা দিয়েছে, তা কখনোই ভুলতে পারব না। চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্তটা আমার জন্য অনেক কষ্টের ছিল। তার পরও বাধ্য হয়েছি।’ শিরি-ফরহাদ ছবি নিয়ে তিনি বললেন, ‘শিরি-ফরহাদ ছবির কাজ শুরু করেছিলাম ২০০৬ সালে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে। এটি আমার ও শাবনূরের এখন পর্যন্ত শেষ ছবি। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।’