আবার রোষানলে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কের ঘটনা যেন পিছু ছাড়তে চাইছে না আমির খানের। তাঁর টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’র প্রচার শুরু হওয়ার পর থেকে একের পর এক বিভিন্ন মহলের ক্ষোভের কারণ হচ্ছেন তিনি। এর আগে আমিরের ওপর চটেছিলেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রাজকুমার শর্মা। তাঁর সঙ্গে যোগ দিয়েছিল চিকিৎসকদের সমিতি। আমির এবার রোষের কারণ হয়েছেন সর্ব খাপ পঞ্চায়েতের। এই বলিউড তারকা তাঁর ধারাবাহিক টিভি অনুষ্ঠানের পঞ্চম পর্বে হরিয়ানা রাজ্যের ‘অনার কিলিং’ বিষয়টি তুলে ধরেছেন। এ নিয়মকে প্রথাসিদ্ধ করার মূলে রয়েছে খাপ পঞ্চায়েত। সর্ব খাপ পঞ্চায়েতের হর্তাকর্তারা এখন আমিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। বলিউড হাঙ্গামা।