আবার র্যাম্বো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাম্বো সিরিজের প্রথম ছবি মুক্তি পাওয়ার সময় তিনি ছিলেন তরুণ। কিন্তু মেঘে মেঘে বেলা তো আর কম গড়ায়নি। পেরিয়ে গেছে ৩২টি বছর। তার পরও সিলভেস্টার স্ট্যালোন বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে চলেছেন। এখনই অবসর নেওয়ার কোনো ইচ্ছে তো নেই-ই, উল্টো র্যাম্বো সিরিজের ৫ নম্বর ছবিতেও অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই ৬৭ বছর বয়সী।
ছবিতে স্ট্যালোনকে জন র্যাম্বো চরিত্রে দেখা যায়। শুধু তা-ই নয়, ২০০৮ সালে মুক্তি পাওয়া সিরিজের চতুর্থ ছবিটি পরিচালনাও করেছিলেন। এবারও তা-ই হবে। এবারের গল্পে র্যাম্বোকে মেক্সিকান আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। আইএএনএস।