আবার লাক্সের বিজ্ঞাপনে মেহজাবিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও লাক্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন মেহজাবিন। লাক্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে লাক্সের তিন প্রজন্মের তিন সুন্দরীকে নিয়ে তৈরি হলো একটি বিজ্ঞাপনচিত্র। এতে আরও মডেল হয়েছেন মৌসুমী ও মম। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন ওয়াহিদ তারিক। ৪০ সেকেন্ড ব্যাপ্তির এ বিজ্ঞাপনচিত্রের আবহসংগীত রচনা করেছেন লাবিক কুমার।
মেহজাবিন বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রটি আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা। কারণ এখানে আমি মৌসুমী আপু ও মম আপুর মতো দুজন গুণী মানুষের সঙ্গে কাজ করেছি। শুটিংয়ের সময়গুলোও ছিল অসাধারণ। আশা করছি, এই বিজ্ঞাপনচিত্রটি সবার ভালো লাগবে।’ শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে বলে জানান মেহজাবিন।