আবার লেডি গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচিত্র সব কাণ্ডকীর্তি ঘটানোর জন্য খ্যাত ছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। লেডি গাগাকে মনে হচ্ছে যেন তাঁরই নারী সংস্করণ। একের পর এক বিচিত্র কাণ্ডকারখানা ঘটিয়েই চলেছেন গাগা। কদিন আগে মাংসের পোশাক গায়ে দিয়ে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এসে চোখ কপালে তুলে দিয়েছিলেন সবার। এবার লেডি গাগা আবার খবর হলেন উল্কি এঁকে। তাঁর সামনের অ্যালবাম বর্ন দিস ওয়ে। অ্যালবামের নামটা তিনি উল্কির মতো করে লিখিয়ে নিয়েছেন নিজের শরীরে। শখের এই উল্কিটা সবাইকে দেখিয়ে বেড়াতেও ভুলছেন না লেডি গাগা। ২৪ বছর বয়সী এই পপতারকা এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জিতে নেন আটটি পুরস্কার। ওয়েবসাইট।