আবার শাহরুখকে খোঁচালেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকার নাম বললে প্রথমেই সম্ভবত ভেসে উঠবে শাহরুখ খান ও সালমান খানের নাম। দীর্ঘদিন ধরে শাহরুখ-সালমানের ভেতর চলমান সাপে-নেউলে সম্পর্কের কারণে তাঁদের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই দুই অভিনেতার অগণিত ভক্ত। মাঝে তাঁদের মধ্যে বৈরিতার অবসান ঘটার সম্ভাবনা দেখা দিলে আশায় বুক বেঁধেছিলেন সবাই। কিন্তু সম্প্রতি সালমান আবারও শাহরুখকে খোঁচানোর কারণে সবার সে আশার গুড়ে বালি।এবারের দেওয়ালি উত্সবকে সামনে রেখে শাহরুখ অভিনীত ‘যব তক হ্যায় জান’ এবং অজয় দেবগনের ‘সন অব সর্দার’ ছবি দুটি মুক্তি পাচ্ছে একই দিনে। আগামী ১৩ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘সন অব সর্দার’ ছবির একটি গানে দেখা যাবে সালমানকে। সম্প্রতি অজয়ের পক্ষ নিয়ে শাহরুখকে রীতিমতো সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন সালমান। আর হাতিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছিলেন সামাজিক যোগাযোগ রক্ষার ব্লগসাইট টুইটারকে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।শাহরুখের উদ্দেশে লেখা টুইটার বার্তায় সালমান লিখেছেন, ‘পাঠানের বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে কোনো লাভ হবে না। দুঃখিত বন্ধু। কারণ, আমাকে বলতেই হচ্ছে, “সন অব সর্দার” ছাড়া দেওয়ালি উত্সব কল্পনাই করা যায় না।’এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘অবশ্যই শাহরুখকে খোঁচানোর জন্য এই টুইট করেছেন সালমান। সালমানের দাদা ছিলেন একজন আফগান মুসলিম। সেই অর্থে সালমানের রক্তে বইছে পাঠানের রক্ত। আর পাঠানের বন্ধু বলতে তিনি বুঝিয়েছেন অজয়কে। “সন অব সর্দার” ছবির প্রচারণার উদ্দেশ্যেই এমন কৌশলের আশ্রয় নিয়েছেন সালমান।’সালমানের এমন টুইটার বার্তার জবাবে শাহরুখ কী প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।