আবার শিবসেনার রোষের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বাদশা শাহরুখ খান আবার শিবসেনা দলের রোষের মুখে পড়লেন। এর আগে মাই নেম ইজ খান ছবি নিয়ে এবং আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলায় শাহরুখের বিরোধিতায় নেমেছিল বাল ঠাকরের দল। এবার তারা খেপেছে শাহরুখের লন্ডনের এক অনুষ্ঠান এ গালা ডিনার উইথ শাহরুখ খান নিয়ে। ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা পাকিস্তানের প্রাইম টিভি। অনুষ্ঠানটি সরাসরি পাকিস্তানে দেখানো হবে লন্ডন থেকে। কাল রোববার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছেই পার্ক প্লাজা হেটেলে ওই অনুষ্ঠান হওয়ার কথা। এ ব্যাপারে অবশ্য শাহরুখ এখনো মুখ খোলেননি।তবে পাকিস্তানে মুম্বাইয়ের শিল্পীদের অনুষ্ঠান করা নিয়ে বাধা থাকার জন্যই পাকিস্তানের ওই টিভি চ্যানেল শাহরুখের অনুষ্ঠান করছে তৃতীয় একটি দেশে। তবে শাহরুখের পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে শিবসেনা কথা বললেও ডিসেম্বর মাসের গোড়ার দিকে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠান নিয়ে কোনো বিরোধিতা করছে না শিবসেনা দল। স্রেফ পাকিস্তানের হয়ে ওকালতি করলেই শিবসেনা তেলে-বেগুনে জ্বলে উঠছে।