আবার শিবসেনার রোষের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান আবার শিবসেনা দলের রোষের মুখে পড়লেন। এর আগে মাই নেম ইজ খান ছবি নিয়ে ও আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলায় শাহরুখের বিরোধিতায় নেমেছিল বাল ঠাকরের দল। এবার তারা খেপেছে শাহরুখের লন্ডনের এক অনুষ্ঠান আ গালা ডিনার উইথ শাহরুখ খান নিয়ে। এটি আয়োজন করেছে পাকিস্তানের প্রাইম টিভি। অনুষ্ঠানটি সরাসরি পাকিস্তানে দেখানো হবে লন্ডন থেকে। আজ রোববার লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছেই পার্ক প্লাজা হেটেলে ওই অনুষ্ঠান হওয়ার কথা।এ ব্যাপারে অবশ্য শাহরুখ এখনো মুখ খোলেননি। শাহরুখের পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে কথা বললেও ডিসেম্বর মাসের গোড়ায় বাংলাদেশের আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠান নিয়ে বিরোধিতা করছে না শিবসেনা।