আবার শুরু হচ্ছে মার্কস অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কস অলরাউন্ডার ২০১৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন
মার্কস অলরাউন্ডার ২০১৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০১৪ শুরু হচ্ছে আবার। আবুল খায়ের গ্রুপের মার্কস ফুলক্রিম মিল্ক পাউডারের সৌজন্যে আয়োজিত ও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী এই প্রতিযোগিতা।
এই বিষয়ে আজ সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওশাদ করিম চৌধুরী, তাসনিম এ করিম, মোসাদ্দেক আলী, রফিকুল হক, আশীষ চক্রবর্তী প্রমুখ।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সিলেকশন রাউন্ডে দেশের মোট সাতটি বিভাগের বিভিন্ন স্কুল থেকে প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) এবং মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) এই দুটি গ্রুপের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। বিষয়গুলো হলো—নৃত্য, গান, অভিনয় (একক), চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা,  উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।
সিলেকশন রাউন্ড শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। একজন প্রতিযোগী নিজ নিজ বিভাগে যেকোনো একটি অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। বিজয়ী ১০০ জন চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হবে। চূড়ান্ত পর্বের বিজয়ী ২৬ জন থিয়েটার রাউন্ড প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত দুই গ্রুপের ছয়জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে। 
দুটি গ্রুপের প্রত্যেক সেরা অলরাউন্ডারের জন্য রয়েছে ১০ লাখ টাকার স্কলারশিপ অথবা পরিবারের জন্য একটি গাড়ি। রানারআপ চারজন অলরাউন্ডার প্রত্যেকে পাবে এক লাখ করে টাকার স্কলারশিপ। সেরা ১০০ জন অলরাউন্ডারের স্কুল পাবে একটি করে কম্পিউটার। দুই গ্রুপের সাতটি বিষয়ের প্রত্যেকটিতে সেরা তিনজন করে মোট ৪২ জন দেশসেরা পারফর্মার প্রত্যেকে পাবে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ পদক। 

এ ছাড়াও সিলেকশন, রিজিওনাল এবং ন্যাশনাল রাউন্ডের প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য রয়েছে আরও অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।

এই প্রতিযোগিতায় নিজ নিজ স্কুলে প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করতে পারবে। এ ছাড়া কল সেন্টারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে কল করতে হবে ০৯৬১২২২১২২২ নাম্বারে। ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে লগ অন করতে হবে www.marksallrounder.com এবং ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাইলে লগ অন করতে হবে www.facebook.com/marksallrounder       

প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো ধরনের তথ্যের জন্য ০১৮৬০০০০১৮৭ (ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগ), ০১৮২২৩০৮৬৪৯ (চট্টগ্রাম বিভাগ), ০১৯১৬৭৭৬৯০৮ (সিলেট বিভাগ) মোবাইল নম্বরে  যোগাযোগ করা যাবে ।

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা ২০১৪ অনুষ্ঠানটি এনটিভিতে নিয়মিত প্রচারিত হবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও টুডে এবং ওয়েব পার্টনার এসএসএল ওয়ারলেস। উল্লেখ্য আবুল খায়ের গ্রুপ ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগে, ২০০৯ এবং ২০১০ সালে দেশব্যাপী মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করে।